আপনি যদি Facebook, Google বা ইমেইল দিয়ে বেচাকেনা-এ অ্যাকাউন্ট খুলে থাকেন এবং আপনার অ্যাকাউন্ট ও সব তথ্য মুছে ফেলতে চান, নিচের নিয়ম অনুসরণ করুন।
১. নিজেই অ্যাকাউন্ট মুছে ফেলুন
লগইন করে আমার একাউন্ট → অ্যাকাউন্ট মুছুন-এ যান, নিশ্চিত করতে “মুছে ফেলুন” লিখে বাটন চাপুন। আপনার অ্যাকাউন্ট, প্রোফাইল, অনুরোধ ও কমেন্ট সাথে সাথে স্থায়ীভাবে মুছে যাবে। (বিক্রেতা অ্যাকাউন্ট নিজে মোছা যায় না, সেক্ষেত্রে নিচের উপায়ে আমাদের জানান।)
২. অথবা আমাদের কাছে অনুরোধ পাঠান
যোগাযোগ পেজ থেকে “Delete my data” লিখে বার্তা পাঠান। বার্তায় আপনার নাম এবং অ্যাকাউন্টে ব্যবহৃত ইমেইল ঠিকানা দিন। আমরা ৭ দিনের মধ্যে আপনার অ্যাকাউন্ট, প্রোফাইল, অনুরোধ, কমেন্ট ও মেসেজ মুছে দিয়ে আপনাকে জানাব। আইনগত কারণে সম্পন্ন অর্ডারের হিসাব কিছুদিন রাখতে হতে পারে।
৩. Facebook থেকে আমাদের অ্যাপ সরান
- Facebook-এ যান: Settings & privacy → Settings।
- Apps and websites-এ যান।
- বেচাকেনা খুঁজে নিয়ে Remove চাপুন।
এতে Facebook আর আমাদের সাথে আপনার কোনো নতুন তথ্য শেয়ার করবে না।